
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
২৯ শে নভেম্বর রোজ রোববার লালমনিরহাট জেলা সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তনের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি,
সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার নীলফামারী মেনহাজুল আলম পিপিএম ।
মন্ত্রী এসময় এলাকার আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী, রেজাউল করিম, অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা, নীলফামারীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।