
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে পদপ্রার্থী আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন শনিবার (২৮ নভেম্বর ) ইউনিয়নের ফুলকোট মন্ডল পাড়া
এলাকায় চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চান তিনি। আসন্ন আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নিজেকে আমরুলের জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।
এ সময় তার সঙ্গে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ।