
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ রফিকুল ইসলাম সবের স্মরণে ও তার হত্যাকারীদের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ২৮ নভেম্বর বিকালে উপজেলার ৫ নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর জামান মনা,
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
এ সময় পৌর বিএনপির সভাপতি / সম্পাদক ও উপজেলার ১২ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিত্বে শহীদ রফিকুল ইসলাম সবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।