
নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জে অতি সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নির্বাচিত ৩ সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এমনটি দাবি করলেন প্রবীণ রাজনীতিবিদ ও গোপালগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মেজর (অব:) অহিদুল হক মোল্লা। গতকাল দুপুরে জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত একাধিক গণমাধ্যমকর্মীদের নিজ বাড়িতে ডেকে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, একজন নির্বাচিত এমপি'র বাড়িতে কেন বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটালো?
ভাই, চমৎকার একটি প্রশ্ন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিষয়গুলো পর্যায়ক্রমে নিচে তুলে ধরছি: ১. এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন না। সৎ, ত্যাগী ও পরিশ্রমী কর্মীদেরকে অবমূল্যায়ন ও বঞ্চিত করা। ২. খুব অল্প সময়ের মধ্যেই তারা অসততার পরিচয় দিয়েছেন। ৩. বিভিন্ন মামলা দিয়ে নিরীহ মানুষদের নিকট থেকে অনৈতিকভাবে অর্থ আদায় ও পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো। ৪. নির্দিষ্ট পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকা। ৫. বিএনপি'র দলীয় প্রভাব খাটিয়ে প্রকৃত ব্যবসায়ীদেরকে বঞ্চিত করে ১০ থেকে ২০ লক্ষ টাকা উৎকোচ নিয়ে সারের ডিলারশীপ দেওয়া হয়েছে। ৬. আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য জনপ্রতি এক থেকে দুই কোটি টাকা বাগিয়ে নেওয়া। ৭. বেশ কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির মতো ঘটনা ঘটে যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেও দল থেকে দোষীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ না নেওয়া। ৮. সততাই সর্বোত্তম নীতি—এই কথাটি জানা থাকলেও, এই নেতারা সততা থেকে অনেক দূরে অবস্থান করেছেন। আমরা জানি যে, সৎ ব্যক্তিরা সবসময় সাহসী হন, আর অসৎ ব্যক্তিরা সবসময় ভীত বা কাপুরুষ হন। ৯. এমনকি তারা স্থানীয় কমিটিগুলোও যথাযথ নিয়ম মেনে গঠন করেননি। প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত যোগ্য নেতাদের বঞ্চিত করে পকেট কমিটি গঠন করেছেন। এগুলোর জন্যই মুলত আজকের এই দৈন্যদশা।
পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, গোপালগঞ্জে বিএনপির বর্তমান সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের উপায় কি?
তখন তিনি এর প্রতিকার সম্পর্কে বলেনঃ
প্রথমত: ইউনিয়ন ও জেলা কমিটিগুলো যথাযথভাবে গঠন করে সংশ্লিষ্ট উচ্চতর কার্যালয়ের (HD office) কাছে পেশ করতে হবে। দ্বিতীয়ত: দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে কোনো পদে নির্বাচন করা যাবে না। তৃতীয়ত: বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর জেলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। চতুর্থত: কোনো কাপুরুষ বা দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিকে এই সংগঠনে নেওয়া যাবে না। পঞ্চমত: অভিজ্ঞতাসম্পন্ন এমন ব্যক্তিদের প্রয়োজন, যারা আওয়ামী লীগকে ভয় পান না; বরং যাদের দেখে আওয়ামী লীগ নেতারা নিজেরাই আতঙ্কিত বোধ করেন।
এ বিষয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকটও পত্র মারফত গোপালগঞ্জের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয় নিয়ে চিঠি পাঠিয়েছেন বলেও জানান।
এদিকে সরেজমিনে জানা গেছে মেজর (অব:) অহিদুল হক মোল্লা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা বোধ থেকে দলের টানে নাড়ির টানে রাজধানী ঢাকায় নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে গোপালগঞ্জে নিজ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি দলীয় নেতা-কর্মী, প্রশাসন ও সাংবাদিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। সরেজমিনে এদের বাড়িতে গিয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন ফোনেও যোগাযোগ রাখছেন। যেখানে অধিকাংশ নেতৃবৃন্দ প্রাণ বাঁচাতে আত্মগোপনে রয়েছেন। আর এই চরম কঠিন মুহূর্তে বিএনপি'র নিবেদিত নেতা মেজর (অব:) অহিদুল হক মোল্লা দেশের জন্য, দলের জন্য, ব্যস্ত সময় পার করছেন। যা রাজনৈতিক প্রেক্ষাপটে সত্যিই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আমি একমাত্র মহান আল্লাহ পাককেই ভয় করি, জীবনে আমার কোন চাওয়া-পাওয়া নেই, অতীতেও আমার কোন লোভ, হিংসা ও স্বার্থ ছিলো না। আর ভবিষ্যতেও নেই। যতদিন আল্লাহ পাক হায়াত দিবেন ভালো কাজ করেই জীবনকে উৎসর্গ করতে চাই। মৃত্যুর পরেও যেন মানুষ চিরকাল আমাকে মনে রাখেন।