
কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২৮নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও পাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ আলমগীর সিদ্দিক, পাজিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম সহ ইউনিয়ন বিএনপির ও ৯টি ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।