
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
কলম প্যাকেজিং জব দেয়ার নামেBD online new shop নামে একটি ফেইসবুক ফেইজ খুলে লোভনীয় বেতনের প্রতিশ্রুতি দিয়ে নিম্নোক্ত মোবাইল নাম্বার গুলো ব্যবহার করে কর্মপ্রত্যাশী দেশের অগনিত নিরীহ মানুষকে হয়রানি ও প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন যাবত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
01352802797 (বিকাশ নাম্বার)
01618846716( ইমু ও হোয়াটসঅ্যাপ)
01343323860( ইমু ও হোয়াটসঅ্যাপ)
অসংখ্য ভুক্তভোগী সুত্রে জানা যায়, ঘরে বসে ১০ হাজার কলম প্যাকেজিং করলে ২৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। কাজ বুজিয়ে দেওয়ার সময় ১২ হাজার টাকা অগ্রিম বেতন প্রদান করবে। কাজ করতে আগ্রহীদের ছবি, জাতীয় পরিচয় পত্রের উভয় পিঠের ছবি, মোবাইল নাম্বারসহ পূর্নাঙ্গ ঠিকানা তাদের মেসেঞ্জার, ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, ৩৫০ টাকা 01352802797 এই নাম্বারে বিকাশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ডেলিভারিম্যান কলম বুঝিয়ে দিয়ে ১২ হাজার টাকা অগ্রিম ঐ কর্মপ্রত্যাশী দিয়ে আসবে এমন মিথ্যে প্রতিশ্রুতি দেয় BD online new shop নামে এই প্রতারক চক্রটি।বিকাশে ৩৫০ টাকা ও এনআইডি, ছবি, ঠিকানা পাঠানোর পর এবার তারা বলে আগামীকাল ডেলিভারি ম্যান আপনার জেলা শহরে গিয়ে আপনাকে ফোন দিয়ে আপনার ওটিপি কোড জানতে চাইবে, তখন আপনি ডেলিভারি চার্জ এর জন্য পুনরায় আরও ২ হাজার টাকা বিকাশ করলে অফিস আপনার মোবাইলে একটি মেসেজের মাধ্যমে ওটিপি কোড পাঠাবে। তারপর ওটিপি কোডটি ফোনের মাধ্যমে ডেলিভারি ম্যানকে বললে আপনার ঠিকানায় কলম নিয়ে যাবে আর বেতনের অগ্রিম ১২ হাজার টাকা আপনার কলমের কার্টুনের মধ্যে দেয়া থাকবে। কিন্তু বিকাশে ২ হাজার টাকা পাঠানোর পর সাথে সাথে ঐ কর্মপ্রত্যাশীকে তাদের সকল আইডি থেকে ব্লক মেরে দেয়। পাশাপাশি ৩৫০ টাকা বিকাশে পাঠানোর পর পুনরায় ২ হাজার টাকা বিকাশ করতে কেউ যদি অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে তারা ঐ ব্যাক্তির এনআইডি,ছবি ও ঠিকানা দিয়ে তার বিরুদ্ধে থানায় হয়রানি মামলা দেয়া সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে দেখে নেওয়ার হুমকি দেয় ঐ কর্মপ্রত্যাশীকে ।এইভাবে প্রতিনিয়ত দেশজুড়ে অগনিত বেকার মানুষকে হয়রানি করে ২ হাজার ৩৫০ টাকা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্রটি।প্রতারণার মাধ্যমে নিরীহদের নিঃস্ব করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে সাথে ব্লক মেরে দেয় BD online new shop । প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।