
কে এম সোহেব জুয়েল ঃ
"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায় বিচার নিশ্চিত করি , ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।" এই স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে (২৫-১০ডিসেম্বর পর্যন্ত) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গৌরনদী উপজে লা চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোকশেদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, নাগরিক উদ্যোগ গৌরনদী উপজেলার প্রোগ্রামার মোঃ কাসেম, গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন হাওলাদার সহ বিভিন্ন প্রশিক্ষনার্থী, সুধীজনসহ অন্যন্যরা।