কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন জোনাল টিম লিড আকবর হোসেন (মাদারীপুর রিজিওন), এজেন্ট রিলেশনশিপ অফিসার মোঃ গফুর (মাদারীপুর সদর) এবং জীবনদী SME ইউনিটের বিডিএম চন্দন কুমার দাস। এ ছাড়াও ভূরঘাটা এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট রুবেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।