
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজ বাস্তবায়নে নিম্নমানের পণ্য, পরিমানে কম, নামমাত্র কাজ ও ঠিকাদারের নামে নিজে কাজ বাস্তবায়ন করে বিল উত্তোলনের অভিযোগে, বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশের পর, তদন্ত কমিটি গঠন করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিকে এ তদন্তের দায়িত্ব দেন।
মঙ্গলবার তদন্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার) ভূমি) মোহন মিনজি চেয়ারম্যানকে নোটিশ করে তদন্ত শুরু করা হবে বলেও জানান তিনি।
এর আগে চলতি মাসের ১৪ তারিখ পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজে অনিয়ম চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। আবার কোথাও নির্ধারিত পরিমাণ কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে, অন্যদিকে উন্নয়নবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।