বানারীপাড়া প্রতিনিধি॥
বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ ও আঞ্চলিক দৈনিক কলমের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঘল সুমন শাফকাত (শুভ)র পিতা মোঘল নুরে আলম (হিরু)’র আজ ১৭তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে ২৭ নভেম্বর জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বানারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০০৯ সালের ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। এদিকে তার বড় মেয়ে নুসরাত জাহান টিউলিপ,মেঝ ছেলে ইমন সাজ্জাদ শাওন ও নাতি নাতনীরা সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।