
থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ৩ নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নে অবস্থিত ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চ (বিটিএবিসি)-এর নবনির্মিত গির্জা ভবনের উদ্বোধন আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বী, গির্জার পরিচালনা কমিটি, যুবক-যুবতী এবং পাড়াবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ উপলক্ষে গির্জা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অতিথিদের অভ্যর্থনা, অনুষ্ঠান পরিচালনা, ধর্মীয় সংগীত পরিবেশনা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, এই গির্জার উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা, প্রার্থনা ও আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের ভবনে প্রদর্শিত তথ্য অনুযায়ী, এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব ব্যাপ্টিস্ট চার্চেস (বিটিএবিসি)-এর অন্তর্ভুক্ত।
আগামী ১৫ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এখন স্থানীয়দের মধ্যে অপেক্ষা ও আনন্দের আমেজ বিরাজ করছে।