
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক ডিজঅনারের মামলায় ৯ মাসের সাজা ও ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। জিয়াউর রহমান গোদাগাড়ী উপজেলার সুইচগেট এলাকার শাহজাহান আলীর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা মামলায় জিয়াউর রহমানের ৯ মাসের সাজা হয়েছে। একই মামলায় তাকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।