মোঃ দেলোয়ার হোসেন বাবু। স্টাফ রিপোর্টার ।।
সারা দেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তৈবুর রেজা, যুগ্ম আহ্বায়ক খন্দকার ডালিম এবং সদস্য সচিব শামস মতিন।
এছাড়াও মিছিলে জেলা কৃষক দলের সভাপতি সেলিম রেজা ডিউক-সহ জেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে যেকোনো ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড বন্ধের দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন