
এম এ আলিম রিপন সুজানগর: পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রয়াত আজমেরী সুলতানা পলি ও বিশিষ্ট ব্যবসায়ী এ.কে. এম সাফায়েত আজাদ দম্পতির একমাত্র ছেলে সাফায়েত আজমেরী (আদর) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।মৃত্যুকালে তঁার বয়স হয়েছিল ২৪ বছর।সে এবছর এইচ এসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেলেন।নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার ভোর রাত ৩-৪ টার দিকে ঢাকার জুরাইন পোস্তকোলা ব্রীজের উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি।সোমবার(২৩ নভেম্বর) দুপুর ২ টায় পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর পূর্বপাড়া তঁার নিজ গ্রামের বাড়ি ভবানীপুর মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে ।নিহত সাফায়েত আজমেরী (আদর) এর একমাত্র বোন বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন।উল্লেখ্য,সাফায়েত আজমেরী (আদর) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহীদ ইব্রাহিম মোস্তফা দুলালের ভাতিজা।
সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল
এম এ আলিম রিপন সুজানগর :পাবনার সুজানগরে আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের নির্দেশনায় বের হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বিএনপি নেতা আহমেদ আলী প্রমানিক লাটু, মজিবর খঁা, নাদের হোসেন, ডাক্তার আব্দুস সালাম, মাহাতাব মৃধা, হারুনুর রশিদ, আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান পিন্টু, রিয়াজ মন্ডল, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য চালানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় রাজপথে সজাগ রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।