
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাইমুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী গ্রামে পেন্টাগন হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে একটি বটগাছের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় নাইমুর রহমানের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাইমুর রহমান বেতগাড়ী গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ নম্বর আসামিকে কারাগারে প্রেরন করা হয়।