
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা।
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির ২০২৬ -২৮ সালের ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ও তাঁদের মনোনীত প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা,
প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও নীতিমালা অনুসরণের বিষয়ে আলোচনা হয়।
পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে কোম্পানীগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. মো. ডালিম সরকার সভাপতি, আধুনিক জেনারেল হাসপাতালের মো. ইয়ার শাহ চিশতী সিনিয়র সহসভাপতি এবং উত্তম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের গাজী সালাহ উদ্দিন (খোকন) সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মুরাদনগর সদরের মাইক্রো-পাথ হাসপাতালের মো. মনির হোসেন সাধারণ সম্পাদক, নিউ মুরাদনগর মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেসের মো. মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক-১ এবং গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মো. মনির আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক-২ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমদ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. শাহ জাহান, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. শাহ জাহান, প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক এ কে আজাদ, ক্রীড়া সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মো. মুকবুল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক শাহেনারা বেগম এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবায় পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা, সরকারি নিয়মনীতি মেনে প্রতিষ্ঠান পরিচালনা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।