
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির বেড়েরমাঠ গ্রামে ইউনুচ আলী নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত উপজেলার ফতেপুর বকুলতলা বাজারে প্রতিনিয়ত ভ্যানের উপর রেখে ঝাল মুড়ি বিক্রি করে লাভের অংশ দিয়ে ৫/৬ জনের সংসার জীবন জীবিকা নির্বাহ করতেন। গত ৯ নভেম্বর রাত্রে তার নিজ বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় সে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছে। এঘটনায় ঝাল মুড়ি বিক্রেতা ইউনুচ আলী জানান ৩ শতক ভিটা জমি ছাড়া তার আর কোন সম্বল নেই, ভ্যানটি ছিল তার এক মাত্র আয়ের উৎস্য, ভ্যানে করে প্রতিনিয়ত বকুলতলা বাজারে ঝাল মুড়ি বিক্রি করে লাভের অংশ দিয়ে ৫/৬ জনের সংসার চলতো, বর্তমানে ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় দরিদ্র সংসারের আয়ের উৎসটি থেমে গেছে। যার কারণে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছে। এবিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন এর স্বদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ