
সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার আয়োজনে বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচীর আওতায় উপজেলায় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে নিয়ে একটি কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে "উদ্যোগ কর্মসূচীর" আলোকে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ(ইউএনও)।
সোনালী ব্যাংক পিএলসি, ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো: নুরুল ইসলামের পরিচালনায় কর্মসূচীর ঋণ ও অবদান সুবিধাসহ বিস্তারিত আলোচনা করেন, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মো: রিপন আলী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অবঃঅধ্যাপক মাহবুব উল আলম বাবলু,যুগ্মসম্পাদক আঃরহিম, ময়নুল হক প্রমূখ।
কর্মশালায় অংশ গ্রহণ করেন, ভাঙ্গুড়া উপজেলায় স্থাপিত সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা,ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।