
হেলাল শেখঃ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা এখন পাকা আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন
বছরের পরিশ্রমের ফসল ঘরে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকরা। কোথাও চলছে কাস্তে দিয়ে ধান কাটা, আবার কোথাও চলছে ধান মাড়াই ও খড় আলাদা করার কাজ। তবে আনন্দের এই মৌসুমেও কিছু অঞ্চলের কৃষকের জন্য রয়েছে দুঃসংবাদ। শিলাবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কোথাও কোথাও আমন ধানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ও নিরাপদে পাকা ধান ঘরে তুলতে পারবেন তারা। আমনের ভালো ফলন কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোনালি ধানের মাঠজুড়ে এখন কৃষকের স্বপ্ন, পরিশ্রম আর ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন কৃষক শ্রমিকরা।