
হেলাল শেখঃ পাবনা জেলার আমিনপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শহিদুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
বিশেষ করে এই নতুন (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমি ছাত্রজীবন থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলাম। এখনো এসব অপরাধের বিরুদ্ধে কাজ করছি। আমিনপুর থানা এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবো। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তিনি স্থানীয় জনগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।”
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে নবাগত (ওসি) মোঃ শহিদুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান।
আমিনপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে নবাগত ওসির উদ্যোগ ও কার্যক্রমের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় সচেতন মহল।