কুষ্টিয়া শহরের থানা পাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত দশম শ্রেনীর স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।