
মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটির সুবিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন মোজাম্মেল হক।
এসময়ে বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি, মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, তালতলা বাহাদুরপুর মাদ্রাসার সিনিয়ার শিক্ষক মাওলানা ইমদাদুল হক,বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন তালুকদার, ডেবরা নেসারিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের সরদার, জাসাস এর নলছিটি উপজেলা শাখার সদস্য সচিব রিয়াদ হোসেন সুজন মোল্লা প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন সুবিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে যারে সৎ যোগ্য আদর্শবান মনে করবেন তাকে আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময়ে মোজাম্মেল হক জানান যে এই ৩ নং ওয়ার্ডে আমি প্রার্থী হয়েছি সেটা বড় কথা না আপনারা যারে সৎ যোগ্য ভালো এবং যাদের দ্বারা আপনাদের উপকৃত হবেন তারেই আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ শুরু করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।