
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ী উপজেলার রূপালী ব্যাংক পিএলসি গোদাগাড়ী উপ - শাখার ( কাঁকনহাট শাখার আওতায়ধীন ) মহিশালবাড়ী রূপালী শাখায় আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে এক মতবিমময় অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর সকাল ১১ টার সময় রূপালী ব্যাংক পিএলসি, গোদাগাড়ী উপ-শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় রূপালী ব্যাংক পিএলসি, গোদাগাড়ী উপশাখার প্রিন্সিপাল ও ম্যানেজার মোঃ মোতালেব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র অফিসার মোঃ ফাহুম রেজা, সিনিয়র অফিসার সবুজ কুমার সাহা,
গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক, মাহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী প্রমূখ।
উপস্থিত ছিলেন, মাহিশালবাড়ী সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী শিক্ষক মোঃ মিলনসহ মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ব্যাবসায়ী, বিভিন্ন পেশাজীবি সহ ব্যাংকের গ্রাহকগণ।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।