
এম এ আলিম রিপন, সুজানগর : নিউট্রিশাস এগ্রি ফিউচার বাংলাদেশ লিমিটেড কর্তৃক বাস্তবায়িত জিংক বায়োফর্টিফাইড বিনা ধান-২০ এর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগর পাবনার বাস্তবায়নে সোমবার পৌরসভার চর ভবানীপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক
কৃষিবিদ মোঃ নুরে আলম ও সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন। মাঠ দিবসে উপস্থিত কৃষকদের মাঝে জিংক বায়োফর্টিফাইড সমৃদ্ধ ‘বিনাধান-২০’ এর গুণগত মান, উৎপাদন পুষ্টিগুণ এবং এর আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, মানবদেহে জিংকের ঘাটতি পূরণে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করতে বিনাধান-২০ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উন্নত এই জাতের ধান চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।