
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ী পৌরসভার মাহিশালবাড়ী বাজারে অভিযানে ১৬০ কেজি টি নিষিদ্ধ জাল জব্দ করেন। এর সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন গোদাগাড়ী উপজেরা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
২ নভেম্বর সোমবার রাত সাড়ে ৫ টার দিকে গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড়ের মহিশালবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয়। ১১০ কেজি অবৈধ জাল বিক্রির জন্য গুদামজাত করার দায়ে মাহিশালবাড়ী আব্দুর রহমান ষ্টোরের মালিক মোঃ রফিকুল ইসলাম বাবুকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাবু মৃত্যু আব্দুর রহমান ঝড়ুর ছেলে। একই বাজারে অবৈধ এসব জাল বিক্রির দায়ে ইকবাল টেডার্স এর মালিক মোঃ মোখলেসুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার নিকট হতে ৫০ কেজি অবৈধ জাল জব্দ করা হয়। মোখলেসুর মৃত্যু মাহিশালবাড়ী শিবসাগর মহল্লার মৃত্যু সইবুর রহমানের বড় ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এ অফিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী ও অভিযান সূত্রে জানা গেছে বাবুর দোকানে সামান্য পরিমান অবৈধ জাল পাওয়া যায় তাকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করার এক পর্যায়ে জানতে পারেন যে তার গুদাম ঘরে আরও বিপুল পরিমান চায়না দুয়ারী আছে বলে গুদামের তালা ভেঙ্গে অবৈধ জাল উদ্ধার করা হয় এবং তাকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। এ সময় সাবেক কাউন্সলর মোফাজুল ইসলাম মোফা, আবাদুল হান্নানসহ এলাকার অনেক গন্যমান্য লোক উপস্থিত ছলেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহিশালবাড়ী বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে বিভিন্ন দোকান থেকে ১৬০ কেজি বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিক ও এলাকাবাসীকে বলেন, মৎস্য সংরক্ষণ আইনে চায়না দুয়ারী জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জালের ক্ষুদ্র ফাঁসে ছোট-বড় সব ধরণের মাছসহ জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ইনশাল্লাহ।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবদক,
রাজশাহী