
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল পূর্বপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের উদ্যোগে এ উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সবার দোয়া কামনা করেন, এলাকার উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।