
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আখতার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলম, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সফল যুব সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।