
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পুঠিয়া দলিল লেখক সমিতি।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, ‘আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করব। আমার এমন কোনো রেকর্ড নেই যে, সবকিছু ঠিক থাকার পরও কোনো দলিল ফেরত দিয়েছি। নিয়ম মেনে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া দলিল লেখক সমিতির সভাপতি কয়েস উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক . আবু বক্কর সিদ্দিক, সাবেক কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম টিপু, বর্তমান কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান উজ্জ্বলসহ সমিতির সাধারণ সদস্যরা।এ সময় সমিতির নেতারা নবনিযুক্ত সাব-রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া রাজশাহী ।