মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের
উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব, প্রতীক কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান হেলাল খান, নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, নলছিটি প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মনু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, প্রভাষক আমির হোসেন,
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে যুব ঋনের চেক ও সম্মাননা স্মারক প্রধান করা হয়৷