
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ
আজ ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নাটোরের নলডাঙ্গা উপজেলার চেউখালী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ সংঘটনের দায়ে দায়েরকৃত একটি মামলায় একজন ব্যক্তিকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন . সিরাজুল ইসলাম (৪৮), পিতা: মৃত আহাদ আলী, সাং: চেউখালী, নলডাঙ্গা। আসামি কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মো. রাজিবুল হাসান। এ সময় নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।