
কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই পারভেজ হোসেন জানিয়েছেন, গত দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আখি বেগম নামের এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই মামলায় জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিয়মিত মামলার আসামি জামান শরীফকে শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হবে।