
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের এডিপি কার্যক্রমের গুণগতমান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ গুরুত্বপূর্ণ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এর খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, লাইভলিহুড স্পেশালিস্ট বিশ্বজিৎ সাহা, হেলথ স্পেশালিস্ট এস কে রায়হান, রিদওয়ান কবির, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়,
স্পন্সরশিপ অফিসার দিপল বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার পলাশ হিয়বার্ট বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্সিয়া জোয়ানা হালদার ও রিনি ও মাগদালিনা পাড়ই সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা। এছাড়া কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।