
কে এম সোহেব জুয়েল ঃ
বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি এবং এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মাদক ও সন্ত্রাস মুক্ত প্রত্যাশাকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওই ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য সবার প্রিয় মুখ বিএনপি 'র অন্যতম নেতা তারেক জিয়ার আদর্শের অনুসারী মোঃ হাবিবুর রহমান রিপন।
তিনি (রিপন) বরিশাল জেলার বাবুবাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি স্নাতকোত্তর পাশ করে দেশের মাটি ও মানুষকে ভাল বেশে চাকুরি নেয়ার সুযোগ থাকা সত্তেও তিনি চাকুরি না নিয়ে এলাকার মানুষের পাশে থেকেই জীবন কাটিয়ে গেছেন।
এ ছারও তিনি একাধিক বার বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য হয়ে মানুষকে সেবা করে গেছেন। এবং জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে ভাল বেশে সেবা করতে চান সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান রিপন।
ইউপি পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রিপন বলেন, তিনি চেয়ারম্যান হতে পারলে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসাধারণের মতামতকে গুরুত্বের সাথে দেখবেন তিনি। এ ছারাও তিনি মনে করেন ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রামীণ জনপদের মানুষের নাগরিক সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর অন্য কিছু বিকল্প ভাবছেননা তিনি।
তিনি ( রিপন) আরো বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজনের কথাও বলেন তিনি।।
জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা ,রেখে বলেন, ইউনিয়ন পরিষদ হবে সবার জন্য উন্মুক্ত একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যেখানে ধনী-গরিবের ভেদাভেদ না করে প্রতিটি মানুষ সমান গুরুত্ব ও মর্যাদা পাবেন তারা বিশেষ করে দরিদ্র, অসহায়, দিনমজুর ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি স্থানীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখবেন তিনি। এ ছারাও এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও তরুণ সমাজের কর্মসংস্থান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার, মাদক ও সন্ত্রাসমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলা সহ পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও কার্যকর উদ্যোগ ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ তৈরি হতে পারে এমন মন্তব্য করেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রিপন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রিপনের আদর্শিক কার্যক্রমকে ঘিরে এলাকার উন্নয়ন ও জনসেবার প্রত্যাশার প্রতিশ্রুতিকে সাদুবাদ জানিয়ে আলোচনার ঝড় বইছে।
তাদের ধারনাা এই ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত ও সৌন্দর্য বাস্তবায়র করতে রিপনের বিকল্প অন্য কিছু নাই।
জাহাঙ্গীর নগর ইউনিয়নবাসীর প্রত্যাশা পুরনে আগামী দিনে রিপনকে বিপুল ভোটে নির্বাচিত করে এলাকার মানুষের সমস্যা লাগব করবেন।
সবশেষে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান রিপন বলেন, জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে যথাযথ মর্যদা ও গুরুত্ব সহকারে জাহাঙ্গীরনগর ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলবেন তিনি।