নাঈম মল্লিক।।
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের গ্রাম পুলিশ পরিতোষ হালদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়নের ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। তার হাতে নির্যাতনের শিকার হয়েছে একাধিক ব্যক্তি। স্থানীয়রা এবিষয়ে আইন মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানাগেছে, গ্রাম পুলিশ পরিতোষ হালদার। দীর্ঘদিন ধরে শ্রীমন্তকাঠি ওয়ার্ডের গ্রাম পুলিশে দায়িত্ব পালন কালে এলাকার বাসিন্দা সঞ্জয় মন্ডল নামে এক ব্যক্তিকে হাত পা বেধে নির্মম নির্যাতন করে এবং সেই নির্ঘাতনে উক্ত ব্যক্তি প্রচুর অসুস্থ হয়ে মৃত্যুবরন করেন। এলাকায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে পটকা ফাটিয়ে বিভিন্নভাবে নাশকতার চেষ্ঠা করে এবং দ্বায়িতে থাকা সত্বেও সে তার অর্পিত দ্বায়িত্ব কর্তব্য কোনোটাই পালন করেন নাই। ট্যাক্স পরিশোধ থাকা সত্ত্বেও একাধিকবার অবৈধ ভাবে হুমকি পূর্বক অতিরিক্ত ট্যাক্সের টাকা আদায় করে নিজে আত্মসাৎ করে এবং অতিরিক্ত টাকা খেয়ে ভুয়া ওয়ারিশ প্রদান করে। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়ে বিরোধিতা করলে তাদের সাথে খারাপ আচরণ করে এবং নিজেকে অনেক প্রভাবশালী বলে দাবী করে। গ্রাম পুলিশ পরিতোষ বাংলাদেশের কোন আইন কানুন তোয়াক্কা করে না। এছাড়াও সাধারণ মানুষের জমি জোর পূর্বক দখল করা সহ এই এলাকার এক গৃহবধূ শালিসীর টাকা না দেওয়ায় তার কান ছিরে কানের দুল নিয়ে বিক্রয় করা সহ বিভিন্ন শালিসী বানিজ্য করে অবৈধ মাদক চোরাচালান করে অবৈধ সম্পদের পাহার গড়ে তোলেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রাম পুলিশ পরিতোষ কলা চাষ করায় সব সময় সাথে দেশীয় অস্ত্র ও রামদা প্রদর্শন করে বেড়ায়। জোড়পূর্বক টাকা আদায় ও অসহায় লোকজনের ভোগদখলীয় সম্পত্তির জাল দলিল করে আত্মসাৎ করেছে। তার বাড়িতে লেবার দিয়ে কাজ করিয়ে তাদের পারিশ্রমিক প্রদান না করে তাদের মারধর করা সহ রিক্সায় চড়ে রিক্সা চালকের ভাড়া না দিয়ে উল্টো তাকে চড় থাপ্পর দেয় এবং দেশ ছাড়ার হুমকি প্রদান করে। স্থানীয়রা তার প্রতিবাদ করতে গেলে তাদেরকে নারীদের মাধ্যমে হেনস্থার শিকার করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে। তাছাড়াও তিনি একজন নারী পিপায়ু লম্পট বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রাম পুলিশ পরিতোষ এমন কোন অন্যায় কাজ নেই যে সে করে না। তিনি বিভিন্ন লোককে বলেন, "বাংলাদেশের কোন আইন নেই যে, আমার কিছু করতে পারবে। কারণ আমি নিজেই আইনের লোক। আমার এতো পরিমাণে টাকা আছে যে, আমি টাকা দিয়ে সব কিছু মিট করে আসতে পারবো" এজন্য স্থানীয়রা তার এই কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পরেছি। তবে এবিষয়ে গ্রাম পুলিশ পরিতোষ হালদারের সাথে তার বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলেও তিনি ফেন রিসিভ করেন নি।