মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ৪ নম্বর প্রেমহার ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানের বাড়িতে এ কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করছেন।
এলাকার সব কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করার মাধ্যমে কৃষক কার্ড কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
৪ নম্বর প্রেমহার ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফারুক খান, সাংবাদিক মো. সাব্বির আহমেদ, জাহাঙ্গীর হোসেন, বাহার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নলছিটি উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের কর্মকর্তা অপূর্ব বাবু কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এ কার্যক্রমের সার্বিক তদারকি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলাম ও মাহমুদুর রহমান।
স্থানীয় কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নিয়ে তাঁদের প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সঠিকভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে এলাকার প্রকৃত কৃষকদের তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা সম্ভব হবে।
পর্যায়ক্রমে ৪ নম্বর প্রেমহার ওয়ার্ডের সব কৃষকের তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে।