
বাবুল হোসেনপঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সারে ১২টায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীন বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ঝাড়ুয়াপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ জব্দ করা হয়।
জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।