
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর থানার চৌকস, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা রাজশাহী রেঞ্জের মাসের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (Best Sub-Inspector of The Month) হিসেবে সম্মাননা স্বারক অর্জন করেছেন।
আমরা একসাথে দায়িত্ব পালনের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করি
এই সম্মাননা প্রদান করেছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), রাজশাহী রেঞ্জ। আগষ্ট -২০২৬ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য পারফরম্যান্স পর্যালোচনার মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ এসআই নির্বাচন তিনি ।
তার এই সাফল্য অর্জন শাজাহানপুর থানা ও বগুড়াবাসী গর্বিত। সাফল্যের বিষয়ে এস আই মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন - সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আগামীতেও জনগণের সেবায় কাজ করে যাবেন - এটাই তার প্রত্যাশা।