সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।*
রোববার (১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুর ১:৩০ ঘটিকায় মহেশপুর থানাধীন ৪নং স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানা (W/A) তামিলের লক্ষ্যে দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আঃ হান্নান সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযানে নিয়োজিত ছিলেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দত্তনগর বিএডিসি কার্যালয় এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোঃ আবু বক্কর ওরফে বাক্কা (৫৫)-কে আটক করা হয়।

পরবর্তীতে তার সাথে থাকা একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ১০ লিটার ধারণক্ষমতার ২টি কন্টেইনার ভর্তি মোট ২০ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬,০০০ (ছয় হাজার) টাকা।

গ্রেপ্তারকৃত আসামির পরিচয়
নাম: মোঃ আবু বক্কর @ বাক্কা (৫৫)
পিতা: মৃত কালু বিশ্বাস
সাং: পদ্মপুকুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

আইনগত ব্যবস্থা
উদ্ধারকৃত আলামত জব্দসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩১, তারিখ: ১৮/১০/২০২৬ খ্রিঃ)।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin