সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ার ইউনিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আনসার আলী (৫০) নামে এক মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
নিহত আনসার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইসখাইল গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক এলাকার ‘সোহাগ’ নামের একটি স্থানীয় মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পাশাপাশি ওই এলাকার জিন্নাত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও বাড়িওয়ালার বরাত দিয়ে জানা যায়, গত দুই দিন ধরে আনসার আলীর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে তাঁর ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলে আশপাশের লোকজন ও অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
স্থানীয়দের দাবি, ঘরের দরজা খোলা থাকলেও গত দুই দিন ধরে তাঁর খোঁজ নেননি কেউ। মরদেহে পচন ধরায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এদিকে, আনসার আলীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin