
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় বিশেষ মিটিং: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নজরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম- মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, অর্থ সচিব মোঃ কলিম উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি বিশেষ মিটিং এ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রবিবার ১৮ অক্টোবর ২০২৬ বিকেলে এই বিশেষ মিটিং এ আরও উপস্থিত ছিলেন আল আমিন কাজী সদস্য আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও সংস্থার ঢাকা উত্তর মহিলা বিষয়ক সম্পাদক আরিফিন আক্তার নেহা'। এ সময়ে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন যাবত অসুস্থ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অর্থ সচিব ও দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব কলিম উদ্দিন, তাকে দেখতে এসে তার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেয়া হয় এবং এই বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছে।