সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে সদর উপজেলা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

শনিবার (১৭অক্টোবর) বিকালে সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নে অবস্থিত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে পুঁজা মন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার। একই দিনে তিনি স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহকারীদের তথ্য সংগ্রহের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সব মণ্ডপে সুষ্ঠুভাবে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। এরপরেও যদি কোন মন্ডপে বরাদ্দ না পেয়ে থাকে তাদেরকে উপজেলা প্রশাসনে যোগাযোগ করে বরাদ্দ বুজে নেওয়ার আহবান জানান তিনি।

এসময় তিনি প্রতিমা বিসর্জনের সময় পর্যন্ত ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব প্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী অফিসার আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের ঐতিহ্যগত চর্চা ধরে রাখার আহ্বান জানান। পবিত্র কোরআনের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি অন্য ধর্মের উপাস্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিনায়েল স্টেজে আমরা থাকতে চাই না। ডিনায়েল স্টেজ বলতে কেউ ধরা পরলেই আমি বলব সে পাগল এবং না বুঝে অঘটন ঘটিয়েছে এটা মনে হয় ঠিক হবে না, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। বরঞ্চ শুরুতে একটু ধাক্কা এলেও তদন্তসাপেক্ষে সঠিক পানিশমেন্ট হলে কিন্তু মন থেকে কষ্টটা মুছে যায়।’
ইউএনও অপরাধীর পরিচয় আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বা সম্পাদিত ঘটনার অপব্যবহারের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সচেতন যুবসমাজকে গুজব প্রতিরোধে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিদর্শন কালে তার সাথে চরনিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহসহ স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin