রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

শ্রমিকরাই দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে রাখে- এড মাহবুব উল আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেছেন, শ্রমিকরা এ দেশের প্রধান চালিকা শক্তি। এই শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে রাখে। তারা ধান উৎপাদন করে, মাছ চাষ করে, বস্ত্র তৈরি করে, বিল্ডিং- রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা সুন্দরভাবে জীবনযাপন করি। অথচ প্রত্যেকটি সেক্টরে এই শ্রমিকরা আজ নির্যাতিত।

শনিবার ( ১৭ অক্টোবর) বিকালে নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে জাতীয় শ্রমিক শক্তির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর শ্রমিক শক্তি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় শ্রমিক শক্তি বদ্ধপরিকর শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন।

এডভোকোট এটিএম মাহবুব উল আলম বলেন, দেশে এখন গণতান্ত্রিক সরকার থাকার পরও নতুন কোন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বিদেশিরা বিনিয়োগ করছে না। ফলে শ্রমিকরা শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না। আজকে কারখানাগুলোতে কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। বহু কারখানা বন্ধ হয়ে গেলেও চালুর কোন উদ্যোগ নেয়নি সরকার। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা না থাকায় এই সমস্যা আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় শ্রমিক শক্তির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এড মাহবুব উল আলম আরও বলেন, দেশের উন্নয়নের কাজ করে শ্রমজীবী মানুষরা আর ভোগ-বিলাসে মগ্ন থাকে সরকারি লুটেরা। এই লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। শ্রমজীবী মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় শ্রম দিবে শ্রমিক কিন্তু মুনাফা খাবে সরকারি সিন্ডিকেট। এভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন হবে না।

তিনি বলেন-‘বিগত ১৬ বছরে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থান ছিল, সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য চব্বিশের শুরুর দিকেও আন্দোলনে নামতে হয়েছিল তাদের, পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিলেন। সে সময় শ্রমিকের অধিকার ছিল না। তাই শ্রমিকরা তাদের অধিকার বাস্তবায়নে ২৪ এর গণ অভ্যুত্থান আন্দোলনে
গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক রূপান্তরেও ছাত্র শ্রমিক এবং সব পেশাজীবী মানুষ এক হয়ে লড়াইও করেই শ্রমিক শোষণকারী মাফিয়াদের এদেশ থেকে বিতাড়িত করেছিলো প্রয়োজনে আগামীতেও এলড়াই অব্যাহত রাখার আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে আনন্দ উৎসাহ উদ্দীপনা মূখর পরিবেশো জাতীয় শ্রমিক শক্তি এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় শ্রমিক শক্তি ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin