
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুছ ছোবহান এর ধনপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি হাজারীগাও গ্রামের বাসিন্দা ও জাতীয় নাগরিক পাটি (এনসিপি) দোয়ারাবাজার উপজেলা আহবায়ক মোঃ আব্দুছ ছোবহান। তিনি মৃত মো. তাজুদ আলীর পুত্র।
শনিবার রাতে মান্নারগাও ইউনিয়নের ধনপুর গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে ধনপুর গ্রামবাসী আব্দুছ ছোবহানকে চেয়ারম্যান পদে নির্বাচনের সমর্থন দিয়ে গ্রামবাসীর উন্নয়ন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।
ধনপুর গ্রামের মোঃ আফতাই মিয়ার সভাপতিত্বে,ও রফিক মিয়ার সঞ্চালনায়
বক্তব্য রাখছেন, অবঃ সৈনিক আব্দুল ওয়াহিদ, মুক্তার আলী, মিনার আলী, আহলাখ মিয়া প্রমুখ।
সরকারি সুযোগ-সুবিধা সবার মাঝে সুষম বণ্টন, দুর্নীতি ও অনিয়মমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করবো। এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি চেয়ারম্যান নই, জনগণের সেবক হিসেবে কাজ করবো
সভায় বক্তারা বলেন, অবহেলিত মান্নারগাও ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, রাস্তা ও অবকাঠামো উন্নয়নই হলো একজন চেয়ারম্যান এর দায়িত্ব। আব্দুস সোবহান একজন বড় মনের মানুষ এতে সন্দেহ নেই।