রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

দুইদিনেও নি-খোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিনেও মাদরাসা ছাত্র রেদওয়ান রহমানের (১৩) খোঁজ মেলেনি।

ছেলের সন্ধান না পেয়ে তার বাবা আশিকুর রহমান হাওলাদার ও মা নুরজাহান বেগম এখন পাগল প্রায়।

এ ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানার সাধারণ ডায়েরী করা হয়েছে।

এরপূর্বে ১৭ অক্টোবর বেলা ১১ টায় দিকে গৌরনদী উপজেলার চাঁদশী মাদরাসা গেট থেকে রহস্যজনকভাবে রেদওয়ান নিখোঁজ হয়।

মাদারীপুরের কালকিনি উপজেলায় সাহেবরামপুরের ক্রোকিরচর গ্রামের বাসিন্দা আশিকুর রহমান হাওলাদার জানিয়েছেন, তার ছেলে রেদওয়ান দীর্ঘদিন থেকে চাঁদশী মাদরাসায় আবাসিক থেকে পড়াশুনা করছে।

তিনি আরও জানিয়েছেন, ১৭ অক্টোবর বেলা এগারোটার দিকে রহস্যজনকভাবে মাদরাসার গেট থেকে রেদওয়ান নিখোঁজ হয়।

সম্ভ্রাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও নিখোঁজ রেদওয়ানের কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

যদি কেহ নিখোঁজ মাদরাসা ছাত্র রেদওয়ানের সন্ধান পেয়ে থাকেন তবে দয়া করে ০১৭১৬-৩৯৯ ০৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান পেতে পুলিশ নানা তৎপরতা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin