
সিরাজগঞ্জ প্রতিনিধি :
"শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় শিশুকন্যা দিবস নানাবিদ কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল ১১টায় সর্বস্তরের সুধীবৃন্দের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এসে শেষ হয়।পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুরাইয়া মমতাজ'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের আলোকে। বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. মজিবর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন,ভাঙ্গুড়া পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একক প্রার্থী আলহাজ্ব মো.হাফিজ উদ্দিন বাহার এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাজেদা খাতুনসহ প্রমূখ।
সভায় বক্তারা,কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা নিশ্চিত এবং বাল্যবিয়ে বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান