
আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সামটা টেংরা ফুটবল একাদশের ২২ জন খেলোয়াড়কে, নতুন খেলার জার্সি উপহার দেওয়া হয়েছে। রবিবার রাতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খেলোয়াড়দের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ২২টি জার্সি তুলে দেন।
জার্সি বিতরণকালে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, "যুবসমাজকে মাদক ও অপরাজনীতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্থানীয় ফুটবল একাদশ গুলোকে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। আশা করি, এই জার্সি পেয়ে তরুণ খেলোয়াড়েরা আরও বেশি উৎসাহিত হবে, এবং আগামীতে ভালো পারফর্ম করে এলাকার নাম উজ্জ্বল করবে।"
অনুষ্ঠানে একাদশের কর্মকর্তা, স্থানীয় বিএনপি, ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার পাওয়ার পর সামটা টেংরা ফুটবল একাডেমীর খেলোয়াড়, ও পরিচালনা পর্ষদ বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।