
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক- ২০২৬ দিবস পালিত হয়েছে।
শিক্ষকদের পাশে; পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল করিম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী প্রফেসর ড: সানজিদা হক মিশু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, এপেক্স ক্লাব গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর গোলাম মোস্তফা জিএম, ১০১নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব খানম।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী, সদর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক সহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষকতার মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
পরে ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।