
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ “শিক্ষকদের পাশে:পেশাসুরক্ষাএর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০বছর প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর- ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন শুধু-শুধু শিক্ষক দিবস পালন করে শিক্ষকদের মূল্যায়ন বাড়বেনা। শিক্ষকদের মনমানুষিকতা হতে হবে আমরা আদর্শ শিক্ষক হয়ে আদর্শ শিক্ষাথর্ী গড়বো। তা হলেই শিক্ষকদের মান মর্যাদা বাড়বে। শিক্ষদের মধ্যে থাকবেনা কোন হিংসা বিদ্বেস। তিনি আরও বলেন প্রতিষ্ঠানে উপস্থিতি ও পাঠদানে অসততা থাকলে শিক্ষকরা কখনোই কাংখিত মর্যাদা পাবেনা শিক্ষক বা অবিভাবদের নিকট।
৫ অক্টোবর কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস,উপজেলা বিএনপির সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধন শিক্ষক আবু তালেব, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইনায়েত হোসেন, কেশবপুর মহিলা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইজাহার আলী, কেশবপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বগা শাহ কারারীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হাসান, কেশবপুর পাইলট স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সালাম, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শাহনুর রহমান, শিশু শিক্ষাথর্ী অংকিতা বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালোকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক স্তরের একাডেমিক অফিসার তোরাবুল ইসলাম ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিরাট র্যালী কেশবপুর শহরের সড়ক প্রদক্ষীন করে উল্লেখিত আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভাস্থলে উপস্থিত হয়।