শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

বন্ধুত্বের টানে সিলেট ভ্রমণে এসএসসি ৯০ ব্যাচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : “আলোকিত হও,আলোকিত করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাৎসরিক নৌকা ভ্রমণের পর,বন্ধুত্বের ব্যাপক উৎসাহ,উদ্দীপনার প্রেক্ষিতে আনন্দ ভ্রমণ সিলেট আয়োজন করা হয়। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি ৯০ ব্যাচ এর বন্ধু ও বান্ধবীদের নিয়ে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। তিন রাত দুই দিনের এ আনন্দ ভ্রমণের সার্বিক সহযোগিতা করেন,সিলেটে কর্মরত সিসিক প্রধান ডা.জাহিদুল ইসলাম সুমন।গত ২৪,২৫,২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ আনন্দ ভ্রমণে ভোলাগঞ্জের সাদা পাথর,চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাতার গুল ছিল দিনব্যাপী কার্যক্রম।পরবর্তী দিনে জাফলং এর জিরো পয়েন্ট সহ মায়াবী ঝর্ণা,ঝুলন্ত ব্রিজ ও বিকেলে লালাখাল, খাসিয়া পল্লীসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়। 
আয়োজক কমিটির প্রদান সমন্বয়ক হিসাবে কাজ করেন,সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাবেক সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান ও মাধ্যমিক সহকারি শিক্ষক শওকত আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন,সিলেট নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডা. তামান্না খান,সিলেট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম,পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪২ জন বন্ধু ও বান্ধবী। 
প্রতিটি স্পটে পূর্বপরিকল্পনা মতে স্থানীয় টুরিস্ট বিভাগ,প্রশাসন ও পুলিশ বিভাগের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতায় ভ্রমণটি হয়ে উঠে নিরাপদ ও আনন্দময়। আয়োজক কমিটির পক্ষ হতে সিটি কর্পোরেশনসহ স্থানীয় প্রশাসনকে এসএসসি ৯০ নাগরপুরের পক্ষ হতে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin