শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

দুর্গাপূজা উৎসবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে-ইউএনও আরিফুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৯ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেছেন, উপজেলা প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বদ্ধপরিকর। তিনি সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত অনুদান উপজেলার সব মণ্ডপে সুষ্ঠুভাবে পৌঁছানো নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, এ বছর উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপজেলার পূজা মন্ডপের সংখ্যা ১৩০টি। তার মাঝে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাতেই ৮৮ টি। মণ্ডপের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জনের সময় সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এসময় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের ঐতিহ্যগত চর্চা ধরে রাখতে উপস্থিত পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরানো বা এডিটেড ভিডিও ব্যবহার করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে আসন্ন দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন দাবি-দাওয়া ও পরামর্শ শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার

বিশেষ অতিথির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম , বলেন, ময়মনসিংহ একটি ধর্মীয় সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। আমি শুনেছি এখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে আনন্দ করে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন। ধর্ম যার যার, উৎসব সবার এই মূলমন্ত্রকে ধারণ করে ময়মনসিংহে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি মনিটরিং ও মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, “নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। প্রতিমা তৈরির শুরু থেকেই আমাদের জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালী পুলিশ নিরাপত্তায় কাজ করছে এবং প্রতিমা বিসর্জনের দিন জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমি আশা করছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

সভায় উপজেলা ও মহানগরের সকল ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin